গত বছর কেনিয়ার বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের নারী ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন সোনিয়া আক্তার। এবার ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠেয় আসরে বাংলাদেশের তিন সদস্যের নারী দলে আছেন তিনি।
আয়োজকদের প্রকাশিত তালিকায় সোনিয়ার সঙ্গে আছেন রিংকি আক্তার ও জাকিয়া সুলতানা। কেনিয়ার আসরে নারী দলীয় বিভাগে ফ্রান্সের পেছনে থেকে রুপা জিতেছিল বাংলাদেশ। গতবার ব্যক্তিগত বিভাগে সোনা জেতা এভাঞ্জেলিন প্রেভো ও রুপা জেতা পলিন স্টাইনও ফ্রান্সের দলে আছেন।
আয়োজকদের সূচি অনুযায়ী, ২৮ নভেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে উদ্বোধন। চার রাউন্ডের খেলা হওয়ার কথা ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত।

























