জলসিঁড়ি গলফ ক্লাবে সপ্তম, অষ্টম ও নবম হোলে টানা বার্ডি করেছেন সিদ্দিকুর রহমান। সোমবার প্রবৃদ্ধি পেশাদার গলফ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট কম, ৬৯ খেলে এক শটে এগিয়ে আছেন তিনি।
বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের স্কোরকার্ড অনুযায়ী, পার-৭২ কোর্সে সিদ্দিকুরের ছয় বার্ডির বিপরীতে ছিল তিন বোগি। প্রথম নয় হোলে নিয়েছেন ৩২ স্ট্রোক, পরের নয়টিতে ৩৭। র্যাঙ্কিংয়ে থাকা ৮৫ জনের মধ্যে মাত্র পাঁচজন পারের চেয়ে কম স্কোর করেছেন।
আকবর হোসেন, মো. আবদুর রহমান ও মো. নাজিম হোসেন ২ আন্ডার পার ৭০ স্কোরে যৌথভাবে দ্বিতীয়। ১ আন্ডার পার ৭১ খেলে পঞ্চম মো. লিটন মণ্ডল। বাদল হোসেন ও মো. সম্রাট সিকদার ইভেন পার ৭২ খেলে যৌথভাবে ষষ্ঠ। জামাল হোসেন খেলেছেন ৭৩, মো. রাজু ৭৪।
টুর্নামেন্ট শেষ হওয়ার কথা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর।
জলসিঁড়ি গলফ ক্লাব। ফাইল ছবি: দ্য গলফহাউস।

























