Skip to content
Bangladesh’s first-ever golf magazine · Est. 2015Read the magazine →
GLOBAL GOLF

প্রথমবার ডমিনিকান প্রজাতন্ত্রে নারী অপেশাদার গলফের লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপ

পিজিএ ওশানস ফোরে ২০২৭ সালের ১৮ থেকে ২১ নভেম্বর হবে প্রতিযোগিতার সপ্তম আসর।

The coastal golf course at PGA Ocean’s 4 in the Dominican Republic
PGA Ocean’s 4. Photo: The R&A.

নারী অপেশাদার গলফের লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মতো হবে ডমিনিকান প্রজাতন্ত্রে। দ্য আরঅ্যান্ডএ সোমবার জানিয়েছে, ২০২৭ সালের ১৮ থেকে ২১ নভেম্বর পিজিএ ওশানস ফোরে বসবে প্রতিযোগিতার সপ্তম আসর।

দেশটির দক্ষিণ উপকূলে প্লায়া নুয়েভা রোমানা উপসাগরের পাশে ১৮ হোলের এই কোর্স। গুয়াতেমালায় রোববার শিরোপা ধরে রেখেছেন কলম্বিয়ার মারিয়া হোসে মারিন। ২০২১ সালে শুরু হওয়া প্রতিযোগিতাটি এর আগে আর্জেন্টিনা, পেরু ও মেক্সিকোতেও হয়েছে।

দ্য আরঅ্যান্ডএ ও আনিকা ফাউন্ডেশনের এই প্রতিযোগিতায় বিশ্ব অপেশাদার গলফ র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে ৬০ জন খেলোয়াড় আমন্ত্রণ পান। খেলা হয় ৭২ হোলের স্ট্রোক প্লে পদ্ধতিতে।

চ্যাম্পিয়ন সরাসরি তিনটি মেজরে খেলার সুযোগ পাবেন: এআইজি উইমেনস ওপেন, শেভরন চ্যাম্পিয়নশিপ ও আমুন্ডি এভিয়ান চ্যাম্পিয়নশিপ।

২০২৭ আসরের ভেন্যু পিজিএ ওশানস ফোর। ছবি: দ্য আরঅ্যান্ডএ।

More to read

TheGolfHouse

Our Sponsors & Partners

Mitsubishi MotorsMitsubishi Motors
SimpletreeSimpletree
Radisson Blu Dhaka Water GardenRadisson Blu Dhaka Water Garden
The Peninsula ChittagongThe Peninsula Chittagong
JACJAC
Fit EleganceFit Elegance
Rahim GroupRahim Group
Porcelanosa BangladeshPorcelanosa Bangladesh
TOP