Skip to content
Bangladesh’s first-ever golf magazine · Est. 2015Read the magazine →
GLOBAL GOLF

পর্তুগাল থেকে সিসিলিতে যাচ্ছে ওলাসাবালের দাতব্য গলফ আসর

পর্তুগালে টানা তিন বছর আয়োজনের পর ২০২৭ সালে ওলাসাবাল অ্যান্ড ফ্রেন্ডস চ্যারিটি প্রো-অ্যামের আসর বসবে ইতালির সিসিলিতে।

Miguel Ángel Jiménez and José María Olazábal hold a trophy in a photograph supplied by Monte Rei.

পর্তুগালে টানা তিন বছর আয়োজনের পর ইতালির সিসিলিতে যাচ্ছে হোসে মারিয়া ওলাসাবালের দাতব্য গলফ আসর। আগামী বছরের নভেম্বরে কোস্তা রাগুসা গলফে হবে ওলাসাবাল অ্যান্ড ফ্রেন্ডস চ্যারিটি প্রো-অ্যাম। আলগার্ভে এবারের আসর শেষে এ ঘোষণা দিয়েছে মন্তে রেই গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব।

সিসিলির সাবেক দোন্নাফুগাতা রিসোর্টে দুটি ১৮ হোলের কোর্স নতুন করে সাজাচ্ছেন দুই স্প্যানিশ গলফার। ক্যাসল কোর্সের দায়িত্বে ওলাসাবাল, আর কুইন্স কোর্সের দায়িত্বে মিগেল আঞ্জেল হিমেনেস।

এবারের আসর হয়েছে ২০ থেকে ২২ নভেম্বর। এর মাধ্যমে শিশুদের সহায়তায় কাজ করা স্পেনের অলাভজনক সংস্থা স্পোর্ত মুন্দির জন্য তহবিল সংগ্রহ করা হয়েছে। তবে কত অর্থ উঠেছে, তা জানায়নি মন্তে রেই।

দুইবারের মাস্টার্সজয়ী ওলাসাবালের সঙ্গে খেলেছেন হিমেনেস ও পর্তুগালের রিকার্দো সান্তোস। অংশ নেওয়া ১২ জন অপেশাদার গলফার তিনজন করে দলে ভাগ হয়ে পেশাদারদের সঙ্গে খেলেন। প্রতি নয় হোল পর পেশাদারেরা দল বদল করেন। খেলা হয়েছে জ্যাক নিকলসের নকশায় তৈরি নর্থ কোর্সে। এ বছর ছয় মাস ধরে কোর্সটির গ্রিন, বাংকারসহ বিভিন্ন অংশ সংস্কার করেছে ক্লাব।

ছবি: মন্তে রেই গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, আজালিয়ার মাধ্যমে।

More to read

TheGolfHouse

Our Sponsors & Partners

Mitsubishi MotorsMitsubishi Motors
SimpletreeSimpletree
Radisson Blu Dhaka Water GardenRadisson Blu Dhaka Water Garden
The Peninsula ChittagongThe Peninsula Chittagong
JACJAC
Fit EleganceFit Elegance
Rahim GroupRahim Group
Porcelanosa BangladeshPorcelanosa Bangladesh
TOP