Skip to content
Bangladesh’s first-ever golf magazine · Est. 2015Read the magazine →
বাংলা

ওয়ালার প্রথম রাউন্ডে ৬৪ খেলে শীর্ষে লামাদ্রিদ

গুয়াতেমালায় শেষ নয় হোলে ছয়টি বার্ডি করে গতবারের চ্যাম্পিয়ন মারিয়া হোসে মারিনের চেয়ে দুই শট এগিয়ে মেক্সিকোর অ্যালেক্সিস লামাদ্রিদ।

Alexis Lamadrid during the opening round at El Pulté Golf
Photo: The R&A

শেষ নয় হোলে ছয়টি বার্ডি করে উইমেন্স অ্যামেচার লাতিন আমেরিকা (ওয়ালা) চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে এগিয়ে গেলেন মেক্সিকোর অ্যালেক্সিস লামাদ্রিদ। বৃহস্পতিবার গুয়াতেমালা সিটির এল পুলতে গলফে পারের চেয়ে আট শট কমে ৬৪ স্কোর করেন তিনি। দুই শট পেছনে আছেন গতবারের চ্যাম্পিয়ন মারিয়া হোসে মারিন।

একটি বগিও না করে ৬৬ স্কোর করেন কলম্বিয়ার মারিন। ৬৮ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় মেক্সিকোর মারিয়া গার্সিয়া ও কলম্বিয়ার মারিয়া ইসাবেলা এরিচেতো। প্রথম দিনে মোট ১১ জন পারের চেয়ে কম শটে রাউন্ড শেষ করেন।

মেক্সিকোর রেহিনা রোলদানের ৭০ স্কোরের রাউন্ডে ছিল দুটি ঈগল। দ্য আরঅ্যান্ডএর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, পার-৩ পঞ্চম হোলে এক শটেই বল গর্তে পাঠান তিনি। পার-৪ ষোড়শ হোলে ৬০ গজ দূর থেকে বল গর্তে ফেলে করেন দ্বিতীয় ঈগল। স্বাগতিক গুয়াতেমালার সারা কাস্ত্রিয়ো প্রতিযোগিতার প্রথম টি শট নেন। তাঁর স্কোর ৭৬।

গুয়াতেমালায় এবারই প্রথম হচ্ছে এই চ্যাম্পিয়নশিপ। দ্য আরঅ্যান্ডএ ও অ্যানিকা ফাউন্ডেশন উপস্থাপিত ৭২ হোলের প্রতিযোগিতায় ১৩ দেশের ৬০ জন গলফার খেলছেন। চ্যাম্পিয়ন ২০২৭ সালের এআইজি উইমেন্স ওপেন, শেভরন চ্যাম্পিয়নশিপ ও আমুন্ডি এভিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবেন।

অফিশিয়াল স্কোরবোর্ড

ছবি: The R&A

More to read

TheGolfHouse

Our Sponsors & Partners

Mitsubishi MotorsMitsubishi Motors
SimpletreeSimpletree
Radisson Blu Dhaka Water GardenRadisson Blu Dhaka Water Garden
The Peninsula ChittagongThe Peninsula Chittagong
JACJAC
Fit EleganceFit Elegance
Rahim GroupRahim Group
Porcelanosa BangladeshPorcelanosa Bangladesh
TOP