জলসিঁড়ি গলফ ক্লাবে ৭ই ফেব্রুয়ারি (শনিবার), অনুষ্ঠিত হয়েছে ২য়সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশাগত গলফ প্ল্যাটফর্ম ‘সিএ গলফার্স’-এর উদ্যোগে এবং করপোরেট ট্যুর-এর আয়োজনে দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও গলফপ্রেমীরা অংশ নেন।

ডাবল শটগান স্টার্ট ফরম্যাটে আয়োজিত টুর্নামেন্টে মোট আটাশি জন গলফার অংশগ্রহণ করেন, যা দিনজুড়ে প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
টুর্নামেন্টের টাইটেল স্পনসর ছিল সিএ বাংলাদেশ। প্লাটিনাম স্পনসর হিসেবে যুক্ত ছিল অ্যাকফিনট্যাক্স, সিটি ব্যাংক পিএলসি এবং সামিট কমিউনিকেশনস লিমিটেড। এছাড়া অন্যান্য স্পনসর হিসেবে অংশ নেয় আমান বাংলাদেশ লিমিটেড, সোনারগাঁও স্টিল লিমিটেড এবং আমিন মোহাম্মদ এগ্রো লিমিটেড।
২য় সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬–এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন কে এ মবিন এফসিএ, ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইক্যাব)-এর বর্তমান সভাপতি এবং সিএ গলফারস কমিউনিটির জ্যেষ্ঠ গলফার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আইক্যাবের সাবেক সভাপতি ও সিএ গলফারস কমিউনিটির জ্যেষ্ঠ সদস্য এ এফ নেসারউদ্দিন এফসিএ, এবং আইক্যাবের বর্তমান সহ-সভাপতি মো. রকনুজ্জামান এফসিএ। এ ছাড়া এয়ার কমোডোর (অব.) আবু বকর এফসিএ–এর উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।
টুর্নামেন্টের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. তাহসিন এইচ চৌধুরী এসিএ, এবং কো-কনভেনার ছিলেন সৌরভ এস সাহা এসিএ। এ সময় মি. সৈয়দ আতিফ ফারহান এলাহীসহ সিএ গলফারস কমিউনিটির অন্যান্য সদস্যরাও টুর্নামেন্টে উপস্থিত ছিলেন। পরপর দ্বিতীয় বছরের মতো প্লাটিনাম স্পন্সর হিসেবে ইভেন্টটির সঙ্গে যুক্ত ছিল সিটি ব্যাংক, যেখানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান টুর্নামেন্ট ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া অ্যাকফিনট্যাক্স–এর প্রতিষ্ঠাতা আহমেদ হুমায়ুন মুর্শেদ এবং সামিট গ্রুপের পক্ষ থেকে মেজর জেনারেল (অব.) মনিরুল ইসলাম আখন্দ, এনডিসি, পিএসসি, পিএইচডি, টুর্নামেন্টে যোগ দেন।
অন্যান্য স্পন্সরদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল হক নাবিল, ব্যবস্থাপনা পরিচালক, আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড ও সোনারগাঁও স্টিল। কর্পোরেট অংশীদারদের এই সক্রিয় সম্পৃক্ততা সিএ বাংলাদেশ কাপকে দেশের কর্পোরেট গলফ ক্যালেন্ডারের একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে আরও সুদৃঢ় করেছে।টুর্নামেন্টে এমডি মহিউদ্দিন শিরোপা জিতে নেন। তিনি বিয়াল্লিশ গ্রস স্কোর করেন এবং নয় হ্যান্ডিক্যাপে তেত্রিশ নেট স্কোর নিয়ে তিন আন্ডার পারে টুর্নামেন্ট শেষ করে দ্বিতীয় সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্টে রেকর্ড স্কোর করেন।

টুর্নামেন্টের পার্টনার হিসেবে যুক্ত ছিল ব্রুভানা, মাস্টার শেফ সুব্রত আলী ক্যাটারিং সার্ভিস, ড্রিংকইন এবং ভেন্ত্রো। ইভেন্টটির মিডিয়া পার্টনার ছিল এখন টেলিভিশন, দৈনিক বণিক বার্তা, দৈনিক যায় যায় দিন, গলফহাউস, গলফ নিউজ টিভি, দ্য গ্র্যাজুয়েটস এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।












